বুধবার ১১ নভেম্বর ২০২৬ - ১০:১৪
জাঁকজমক নয়, সাধারণ মানুষের কাছে আলেমদের সরল জীবনযাপনই বেশি মূল্যবান: ইমাম খোমেইনি (রহ.)

আলেমদের সরল জীবনযাপন ধর্ম ও ইসলামী মূল্যবোধের প্রতি সাধারণ মানুষের আস্থা বজায় রাখার অন্যতম প্রধান উপায়। ইমাম খোমেইনি (রহ.) তাঁর বক্তব্যে জাঁকজমক ও বিলাসিতাকে আলেমদের জন্য গুরুতর বিপদ হিসেবে উল্লেখ করেছেন।

হাওজা নিউজ এজেন্সি: ইসলামী ব্যবস্থার অন্যতম প্রধান ভিত্তি শ্রমিক, কৃষক ও সাধারণ জনগণ। দ্বীনের প্রচারক ও আলেমদের কাছে তাঁদের প্রত্যাশা হলো সরল জীবনযাপন। ইমাম খোমেইনি (রহ.) স্পষ্টভাবে বলেছেন, আলেমদের বিলাসিতা ও আড়ম্বরপূর্ণ জীবনযাপন সমাজে ধর্মের ভাবমূর্তি ক্ষুণ্ন করে।

এ প্রসঙ্গে ইমাম খোমেইনি (রহ.) বলেন,
“তোমরা মনে করো না, কয়েকটি গাড়ির বহর নিয়ে বাইরে বের হলে মানুষের কাছে তোমাদের মর্যাদা বেড়ে যাবে। বরং মানুষ যে বিষয়টির প্রতি গুরুত্ব দেয় এবং সাধারণ মানুষের রুচির সঙ্গে যা সামঞ্জস্যপূর্ণ, তা হলো তোমাদের জীবনযাপন হবে সহজ-সরল। ইসলামের নেতৃবৃন্দ, মহানবী (সা.), আমিরুল মুমিনিন (আ.) এবং আমাদের ইমামগণ যেভাবে সাধারণ, বরং সাধারণের চেয়েও নিম্নমানের জীবনযাপন করতেন, তোমাদের জীবনও তেমন হওয়া উচিত।

ইসলামী প্রজাতন্ত্র প্রতিষ্ঠায় যাঁরা ভূমিকা রেখেছেন, তাঁরাও সাধারণ মানুষ। আর যারা উচ্চাসনে বসে আছেন, এ আন্দোলনে তাঁদের কোনো ভূমিকা ছিল না এবং এখনো নেই। বরং বাজারের ব্যবসায়ী, কৃষক, কলকারখানার শ্রমিক এবং সমাজের আর্থিকভাবে দুর্বল অথচ পরকালীন মর্যাদায় শক্তিশালী শ্রেণির মানুষই এ প্রত্যাশা করেন।

আল্লাহ না করুন, এসব মানুষের মন যদি আমাদের থেকে সরে যায়, তাহলে ক্ষতি শুধু আমাদের হবে না; বরং ইসলামেরও ক্ষতি হবে।”

সূত্র: সহিফায়ে ইমাম খোমেইনি (রহ.), খণ্ড ১৯, পৃষ্ঠা ৩১৮

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha